ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. রাজনীতি

কক্সবাজার পৌর নির্বাচন : আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থীকে জরিমানা

প্রতিবেদক
admin
৭ জুন ২০২৩, ১:১২ অপরাহ্ণ

Link Copied!

মুহাম্মদ হেলাল উদ্দিন:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কক্সবাজার পৌরসভা নির্বাচনের এক মেয়র প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপর মেয়র প্রার্থীর প্রচারণা গাড়ী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনজন কাউন্সিলর প্রার্থীকেও মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷

মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যার পর থেকে কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ গণমাধ্যমকে এসব তথ্য জানান৷

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার রাতে কক্সবাজারে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে নারকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদের বেআইনী শোডাউন করায় ৫০ হাজার টাকা, তিনজন কাউন্সিলর প্রার্থীর কাছে থেকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় নৌকার প্রার্থীর প্রচারণা গাড়ী জব্দ করা হয়।

মাসুম বিল্লাহ বলেন, আচরণবিধি লংঘন ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষ রয়েছে। মঙ্গলবার নৌকা প্রতীকের পক্ষে আওয়ামী লীগের নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে সর্তক করা হয়েছে। প্রচারণার গাড়িতে ব্যানার দেয়ার চেষ্টায় তাকে এই সর্তক করা হয়।

ওই নেত্রীকে কেন জরিমানা করা হলো না, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, জরিমানা না করা হলেও তাকে সর্তক করা হয়েছে এবং বলা হয়েছে এ অপরাধে দায়ে জরিমানাও করা যায়।

আরও পড়ুন

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার