ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন ৫ শতাধিক নারী সীমান্তে ১১ বিজিবির বড় সাফল্য: জারুলিয়াছড়ি পয়েন্টে সোয়া ৩ কোটি টাকার ইয়াবা জব্দ রামুতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: সেরার মুকুট রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের নাইক্ষ্যংছড়িতে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির মেলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের উপর গুলি, নিহত-১ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজারের বেশি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটের টিকিট কাটল মেক্সিকো অ্যাভিয়েশন খাতে বিনিয়োগে ব্রিটিশ সরকারের আগ্রহ-জানালেন হাই কমিশনার সারাহ কুক

কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো:জাবেদুল আনোয়ারঃ কক্সবাজার শহরের সেন্ট্রাল বাস টার্মিনাল এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জঘন্য অপরাধী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং চোরাকারবারিদের গ্রেফতারে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে র‌্যাব-১৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন সেন্ট্রাল বাস টার্মিনাল এলাকার বলাকা বাস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি আলী আহম্মদ (৩৬)-কে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মহুরীপাড়া নতুন শিকদারপাড়া এলাকার মৃত রফিকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬