ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

ইবি ভিসি’র সঙ্গে ফরাসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রতিবেদক
admin
২২ মে ২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে বাংলাদেশ ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান গুইলাউমি অড্রেন ডি কারড্রেল, কালচারাল অ্যাটাচি ইয়োহান গিগারেল এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রঁসোয়া গ্রোসজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২২ মে) সকাল ১০টায় উপাচার্যের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা কোর্স ও ফরাসি কালচারাল ইনস্টিটিউট চালু, ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামসহ পারস্পরিক বিভিন্ন সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে আলিয়ঁস ফ্রঁসেজ এবং আইআইইআর-এর যৌথ উদ্যোগে একটি সেমিনার আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা