ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ছাত্রলীগনেতা মনিরের নেতৃত্বে হোটেল ওয়ার্ল্ডবিচ দখল

প্রতিবেদক
admin
১৬ মে ২০২৩, ২:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

কক্সবাজার শহরের কলাতলীর হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে লুটপাট ও শতাধিক ফ্ল্যাট দখলে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ছাত্রলীগের কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরের নেতৃত্বে হোটেলে ঢুকে লুটপাট ও ভয়ভীতি প্রদর্শন করে ২০/৩০ জনের একটি সিন্ডিকেট হোটেল দখল করে। ১৫ মে বিকাল সাড়ে ৫টার দিকে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরের নেতৃত্বে নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হোটেলের সিকিউরিটি ও ম্যানেজারকে মারধর করে।

মনিরের নির্দেশে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্যাশের নগদ টাকা হাতিয়ে নেয় এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় কর্মচারীদের মারধর করে বের করে দিয়ে হোটেল দখলে নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। হোটেল থেকে বের না হলে কর্মচারীদের হত্যার হুমকি দেয়।

একই কায়দায় গত মাসের ২১ তারিখে হামলা চালায় একই ছাত্রলীগ নেতা মনিরের নেতৃত্বে একটি দল। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় ওয়ার্ল্ড বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজার শেখ আব্দুল্লাহ বাদী হয়ে মামলা করেন।

এতে ঢাকার বনানীর ৮নং সড়কের বাসিন্দা দেলোয়ার এইচ খানকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন -শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনির, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান সায়েম, খাইরুল ইসলাম জিশান, রফিকুল ইসলাম, মেজর (অব.) দেলোয়ারের স্ত্রী ও যুবদল নেতাসহ ১০ জন। এতে অজ্ঞাতনামা ১৫-২০ জনকেও আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের ১২ নং ওয়ার্ডের কলাতলী ডলফিন মোড়ের ওয়ার্ল্ড বিচ রিসোর্টের সিকিউরিটি ও ম্যানেজারকে মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নেয় আসামিরা।

শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরের নির্দেশে ফ্রন্ট ডেস্কের ক্যাশের ১ লাখ ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া অন্য এক আসামি ক্যাশ ড্রয়ার থেকে হোটেলের স্টাফদের বেতন-বোনাসের ৬ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ সময় বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়। মারধর করে স্টাফদের বের করে দিয়ে হোটেল দখলে নেয় আসামিরা।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা