ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

হাইওয়ে পুলিশের এত সতর্কতার মধ্যেও সড়ক দুর্ঘটনা : ঝরছে তাজা প্রাণ

কামরুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন উপজেলা বাজারের সামনে বাসের ধাক্কায় ওবায়দুল হাসান শিহাদ (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজারের বাস টার্মিনাল সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার জন্য চালককে দায়ি করা হচ্ছে।
রাতদিন ঝড়ে ভিজে রোদে শুকিয়ে কঠোর পরিশ্রম করে চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে তবুও কিছু চালকদের অসতর্কতার কারনে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে সড়কে সড়ক দুর্ঘটনায়
নিহত হচ্ছে জিহাদের মত অনেক তাজা প্রাণ।

বিস্তারিত জানতে গিয়ে জানা যায়, নিহত শিহাদ রামু কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মনুরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। মাত্র কয়েক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিহাদ উত্তর ডিক্কুল কামারবাড়ি এলাকা থেকে নিজের একটি ভ্যানগাড়ি চালিয়ে আসছিলেন। এ সময় কক্সবাজার-ইদগাঁও সড়কে চলাচলকারী ‘কক্স ট্রাভেলস’ পরিবহনের একটি দ্রুতগতির বাস (নম্বর: কক্সবাজার-জ-১১-০৩৬৭) ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের তীব্র ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। স্থানীয় জনতা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে সেটিকে সড়ক থেকে আটক করতে সক্ষম হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের চালককে নিজেদের হেফাজতে নেয় এবং দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি শিহাদ পরিবারের ব্যবসায়িক কাজেও নিয়মিত সহযোগিতা করতেন। বুধবার (১ জুলাই) সকাল ১০টায় জানারঘোনা কুতুবদিয়া পাড়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা করা হয়নি। তবে ওই গাড়ির ড্রাইভার ও গাড়ি পুলিশের হেফাজতে আছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাইওয়ে পুলিশের এত সতর্কতার মধ্যেও সড়ক দুর্ঘটনা : ঝরছে তাজা প্রাণ

আপডেট সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬