ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎

সিরাজগঞ্জে বাসের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। পথে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের ফজিলা খাতুন (৪৫), তার স্বামী মোতালেব সরকার (৫৫) এবং জামতৈল এলাকার অটোভ্যানচালক নুরু (৪৫)। আহত হয়েছেন তামান্না খাতুন নামে অটোভ্যানের অপর এক যাত্রী।

বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেলকুচি স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান বলেন, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটোভ্যান মেঘুল্লা এলাকায় পৌঁছালে এর এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি দ্রুতগতির বাস অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং একজন আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। আহত তামান্না খাতুনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরাজগঞ্জে বাসের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আপডেট সময় : ০৩:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬