ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব

মা ও শিশু স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আসবে ইসলামপুরে কল্যাণ কেন্দ্র উদ্বোধনে সুলতান মাহমুদ বাবু

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ
  • আপডেট সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রামীণ মা ও  যোগ হলইলফলক। বহুল কাঙ্ক্ষিত ১০ শয্যা বিশিষ্ট ‘মা ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

​বুধবার (৫আগস্ট) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) বাস্তবায়নে আয়োজিত এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির ফলক উন্মোচন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবনির্মিত এই কল্যাণ কেন্দ্রটি চালু হওয়ার মাধ্যমে ইসলামপুর উপজেলার মা ও শিশু স্বাস্থ্যসেবার মানে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। বিশেষ করে গর্ভবতী মা,প্রসূতি,নবজাতক ও শিশুদের জন্য সহজলভ্য,মানসম্মত এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ জুবায়ের,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের সহ স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনেরা।

​স্থানীয় বাসিন্দারা কেন্দ্রটি চালু হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে,এই নতুন কেন্দ্রটির কারণে এলাকার প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা এখন হাতের নাগালে চলে আসবে এবং এতে করে চিকিৎসা পাওয়ার কষ্ট অনেকটাই লাঘব হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মা ও শিশু স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আসবে ইসলামপুরে কল্যাণ কেন্দ্র উদ্বোধনে সুলতান মাহমুদ বাবু

আপডেট সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬