ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ : রহস্যের গন্ধ ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক, তথ্য দিতে গড়িমসি বিভাগীয় সভাপতির মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে এমবাপ্পে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবে ১০ জন আনসার সদস্য জেলের জালে মিলল ৫কোটি ১০লাখ টাকা মূল্যের ইয়াবা মাতামুহুরীর রামপুরে দুর্ধর্ষ ডাকাতি সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ইবিতে সিআরসির ফল উৎসব স্টারলিংক সুবিধাসহ ১২ দফা দাবিতে কুবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি ম্যাক্সের ‘বালু সাম্রাজ্য’ ঘিরে বিতর্ক: পরিবেশ অধিদপ্তরের ৩ কোটি টাকার দণ্ড

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এই চুক্তির ফলে মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসান ও বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার একটি বৃহত্তর চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। খবর রয়টার্সের। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ২৯ মিনিট নাগাদ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ৭৭ সেন্ট বা শূন্য ৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ০৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেঙ্াস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। তবে তেলের বাজারে ট্রেডাররা কিছুটা সতর্ক অবস্থানে থাকায় দাম কমার এই প্রবণতা একটি নির্দিষ্ট সীমার মধ্যে আটকে ছিল। এর আগে গত বুধবার পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া, কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার পর তেলের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। গত বুধবার গভীর রাতে ইসরায়েল এবং লেবানন সব ধরনের সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ঘোষণা দেয়। এই ঘোষণা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক জট খোলার পথ সুগম করেছে। কারণ, ইরান শুরু থেকেই যেকোনো শান্তি চুক্তির জন্য লেবানন ও ইসরায়েলের মধ্যকার লড়াই বন্ধের শর্ত দিয়ে আসছিল। পিভিএম অয়েলের বিশ্লেষক জন ইভান্স বলেন, ইরান সবসময়ই লেবানন তথা হিজবুল্লাহর ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের ওপর জোর দিয়ে আসছিল, এবং এই যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘদিনের সেই অচলাবস্থার একটি বড় অগ্রগতি বা ব্রেকথ্রু দেখা যাচ্ছে। একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। তবে আলোচনায় এখনও বড় কোনো অগ্রগতি না হলেও উভয় পক্ষই একে অপরের কাছে পাঠানো প্রস্তাবের খসড়াগুলো পর্যালোচনা করছে। এদিকে মার্কিন হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনার একটি বড় ধরনের অগ্রগতি চলতি সপ্তাহান্তেই দৃশ্যমান হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে, রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা ব্লক করতে একটি প্রস্তাব অনুমোদন করেছে। তবে এটি কার্যকর হতে হলে মার্কিন উচ্চকক্ষ সিনেটের অনুমোদনের পাশাপাশি ট্রাম্পের সম্ভাব্য ভেটো ক্ষমতা বাতিলের জন্য উভয় কক্ষেরই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। ইউবিএস ব্যাংকের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বাজার পরিস্থিতি নিয়ে বলেন, বাজারে তেলের সরবরাহ যতক্ষণ পর্যন্ত সীমিত থাকবে, ততক্ষণ তেলের দামের ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতাই বজায় থাকবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, গত ২৯ মে শেষ হওয়া সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেলের মজুত ৮০ লাখ ব্যারেল কমে ৪৩৩ দশমিক ৭ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। রয়টার্সের জরিপে বিশ্লেষকেরা যেখানে ৪০ লাখ ব্যারেল মজুত কমার পূর্বাভাস দিয়েছিলেন, বাস্তব চিত্র তার দ্বিগুণ দেখা গেছে। পাশাপাশি, বৈশ্বিক বাজারে দুর্বল চাহিদার কারণে চীনা ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা দাম কমিয়ে দেওয়ায় গত এপ্রিলের পর এই প্রথম ইরানি তেলের দামে বড় ছাড় দেখা গেছে, যার প্রভাব পড়েছে রুশ তেলের প্রিমিয়াম মূল্যের ওপরও।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন

আপডেট সময় : ০৬:২৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬