ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান সংসদ অভিমুখে তেলাপোকা জনতা পার্টি ; পুলিশের সাথে সংঘর্ষ

বাগেরহাটে খান জাহান আলী (রঃ) মাজারের দিঘিতে কুমিরের হামলায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার।।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন
সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট ঃ বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রঃ) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হওয়া ফাতেমা (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার  খান জাহান আলী (রঃ) মাজার সংলগ্ন দিঘির মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা গোসল করতে দিঘিতে নামলে সেখানে থাকা একটি কুমির তাকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়।
শিশুটির চিৎকার শুনে মাজারে অবস্থানরত স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মহিদুল ইসলাম।
এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় সাড়ে আট ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, সোমবার রাত প্রায় ৮টার দিকে শিশুটি কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হওয়ার খবর পাই। খবর পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। রাতভর অনুসন্ধান চালানোর পর মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগেরহাটে খান জাহান আলী (রঃ) মাজারের দিঘিতে কুমিরের হামলায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার।।

আপডেট সময় : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬