ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ান পরিষদের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪জুন) সকালে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের হলরুমে ২৬-২৭ অর্থ বছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ । এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার হুই সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক মো: জাহিদুল ইসলাম । সভায় আগামী ২৬-২৭ অর্থ বছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন প্রস্তাবনার মধ্যে ছিল-দলিত, বিধবা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান। বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কর্মসূচিতে উৎসাহ প্রদান; বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কমিটির কার্যক্রম সক্রিয় রাখতে বাজেট বরাদ্দ; ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ এবং স্কুল-কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইনের জন্য বিশেষ বরাদ্দ রাখা। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রস্তাবের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জনগণের মতামতের ভিত্তিতে পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হলে ইউনিয়নের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি জনবান্ধব বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আরো বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা নাগরিক কমিটির সদস্য এস এম রাজ ,ইউপি সদস্যা ছকিনা বেগম, ইউপি সদস্যা মোছাঃ মরিয়ম বেগম, ইউপি সদস্য মো: বাসারাত মোল্লা, ইউপি সদস্য মো: আলতাফ চাকলাদার। প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা সংশ্লিষ্ট বিষয়ক আলোচনা করেন ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান,নির্বাহী সদস্য নাজমা বেগম ও হুসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬