ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ : রহস্যের গন্ধ ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক, তথ্য দিতে গড়িমসি বিভাগীয় সভাপতির মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে এমবাপ্পে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবে ১০ জন আনসার সদস্য জেলের জালে মিলল ৫কোটি ১০লাখ টাকা মূল্যের ইয়াবা মাতামুহুরীর রামপুরে দুর্ধর্ষ ডাকাতি সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ইবিতে সিআরসির ফল উৎসব স্টারলিংক সুবিধাসহ ১২ দফা দাবিতে কুবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি ম্যাক্সের ‘বালু সাম্রাজ্য’ ঘিরে বিতর্ক: পরিবেশ অধিদপ্তরের ৩ কোটি টাকার দণ্ড

ফকিরহাটে তালের বাম্পার ফলন, গ্রামীণ  অর্থনীতিতে ১ কোটি টাকার বেশি সংযোজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন
শেখ সৈয়দ আলী ফকিরহাট
বর্ষা মৌসুমকে কেন্দ্র করে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এ বছর তালের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে রাস্তার ধারে, খেতের আইলে ও বসতভিটায় থাকা তালগাছগুলোতে প্রচুর ফল ধরায় কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
1-4608×3466-1-0#

স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ট্রাকভর্তি তাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফকিরহাটে বর্তমানে ফলন্ত তালগাছের সংখ্যা ১০ হাজার ৫০৪টি। প্রতিটি গাছে গড়ে ২০ থেকে ২৫টি কাদি এবং প্রতি কাদিতে গড়ে ১৫টি করে তাল রয়েছে। সে হিসেবে এ বছর উপজেলায় প্রায় ১১ লাখ ২ হাজার ৯২০টি তাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
কৃষক পর্যায়ে মাঠ থেকে প্রতি পিস তাল গড়ে ১ টাকা দরে বিক্রি হচ্ছে। উৎপাদনের এ হিসাব অনুযায়ী ফকিরহাটের গ্রামীণ অর্থনীতিতে প্রায় ১ কোটি ১০ লাখ ২৯ হাজার ২০০ টাকার সংযোজন হচ্ছে। অন্যদিকে ভোক্তা পর্যায়ে বাজারে প্রতি পিস তাল ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, তালগাছের তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। প্রাকৃতিকভাবেই ফলন হয় এবং অতিরিক্ত খরচ ছাড়াই প্রতিবছর ভালো আয় পাওয়া যায়। ফলে অনেকেই এখন তালগাছ সংরক্ষণ ও নতুন করে রোপণে আগ্রহী হচ্ছেন।
পাইকারি ব্যবসায়ীরা জানান, ফকিরহাটের তালের স্বাদ ও মান ভালো হওয়ায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিদিন ট্রাকে করে বিপুল পরিমাণ তাল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
উপজেলা কৃষি অফিস জানায়, তালগাছ সংরক্ষণ ও সম্প্রসারণে গত ১২ বছরে প্রায় ১ হাজার ৫০০টি তালের চারা রোপণ করা হয়েছে। এছাড়া গত বছর সরকারি প্রণোদনা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমের মাধ্যমে আরও প্রায় ২০০টি তালের চারা রোপণ করা হয়।
ফকিরহাট উপজেলা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, “তাল একটি অত্যন্ত পুষ্টিগুণসমৃদ্ধ ফল। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান মানবদেহের পানিশূন্যতা দূর করতে সহায়তা করে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতেও তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তালগাছ রোপণ ও সংরক্ষণে কৃষি বিভাগ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।”
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, তালভিত্তিক উৎপাদন ও বিপণন ব্যবস্থার আরও উন্নয়ন ঘটানো গেলে ভবিষ্যতে ফকিরহাটে এটি একটি সম্ভাবনাময় অর্থকরী ফসলে পরিণত হতে পারে এবং গ্রামীণ অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফকিরহাটে তালের বাম্পার ফলন, গ্রামীণ  অর্থনীতিতে ১ কোটি টাকার বেশি সংযোজন

আপডেট সময় : ০২:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬