ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান

প্রেসক্লাবে সংবাদ সম্মেলন:   মোরেলগঞ্জে জমি ও বাড়ি দখলের অভিযোগ, হামলায় আহত-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এম.পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরের দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আলম খলিফা, রাকিবুল ইসলাম খলিফা ও সালমা বেগম। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ  প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ তুলে ধরেন আবু মুসার পক্ষে মো. মেহেদী হাসান।  এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
সংবাদ সম্মেলনে মো. মেহেদী হাসান জানান, তার নিকট আত্মীয় ওই গ্রামের আ. সালাম হাওলাদারের ছেলে আবু মুসা হাওলাদার নিজ কবলাকৃত সম্পত্তিতে বাড়িঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কিন্তু ওই সম্পত্তির কাল্পনিক দাবিদার সেজে নানা সময় জবর দখল চেষ্টাসহ হুমকি ধমকি দিয়ে হয়রানি করে আসছে একই এলাকার সালে আহম্মদ গাজী ও তার লোকজন।
ঘটনার দিন বুধবার আবু মুসা হাওলাদার তার স্ত্রী মিলে বসতবাড়ির ঘেড়াবেড়া দিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ ছালেহ আহম্মদ গাজী ও তার লোকজন দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে জীবন নাশের হুমকি ধমকিসহ অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় আবু মুসার স্ত্রী সালমা বেগম তাদেরকে গালমন্দ করতে নিষেধ করায় প্রতিপক্ষ ছালেহ আহম্মদ গাজী ও তার লোকজন একযোগে হামলা চালিয়ে বেধরক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত আলম খলিফা ও রাকিবুল খলিফা সালমা বেগমকে রক্ষায় এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনঅনুগ ব্যবস্থা প্রহনের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মো. মেহেদী হাসান।

এ বিষয়ে  মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, হামলার বিষয়ে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেসক্লাবে সংবাদ সম্মেলন:   মোরেলগঞ্জে জমি ও বাড়ি দখলের অভিযোগ, হামলায় আহত-৩

আপডেট সময় : ০৭:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬