ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান সংসদ অভিমুখে তেলাপোকা জনতা পার্টি ; পুলিশের সাথে সংঘর্ষ

পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পিরোজপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবি ও ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মঙ্গলবার (২জুন) সকালে শহরের ইসলামী ব্যাংকের শাখা কার্যলয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে ঘিরে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা দ্রুত নিরসন করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, ব্যাংকের অর্থ পাচারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। মানববন্ধনে গ্রাহকরা ৯টি দাবী তুলে ধরেন। ঢাকায় অবস্থানরত গ্রাহকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের সনাক্ত করে বিচারের দাবী করেন। একই সঙ্গে ইসলামী ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবিও জানান তারা।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পিরোজপুর জেলা আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যানদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলমগীর খলিফা, যুগ্ম আহ্বায়ক হাফিজা খাতুন, সদস্য সচিব এইচ এম মামুন, গ্রাহক মোঃ জালাল শেখ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই এ প্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, ব্যাংকের অর্থ যেন অপচয় বা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দক্ষ ও সৎ নেতৃত্ব প্রয়োজন।

ডা. যুবাইদা পদত্যাগ করার পরেও যাকে বসানো হয়েছে তিনিও ফ্যাসিবাদের দোসর। এ সময় তারা, ফারুক খানের পদ বহাল রাখারও দাবি জানান।

কর্মসূচি শেষে বক্তারা দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। এসময় তারা বলেন, আমাদের দাবী না মানলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬