ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীববৈচিত্র্য সংরক্ষণে আইনি কাঠামো ও আধুনিক চ্যালেঞ্জ নিয়ে বাইউস্টে সেমিনার অনুষ্ঠিত ‎শান্তিগঞ্জের রাজনীতিতে একজন সক্রিয় মুখ নজরুল ইসলামের উন্নয়ন প্রত্যয় ‎ ইবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে বহিরাগতদের উপস্থিতি ইবিতে শিক্ষকের স্ত্রীকে নিয়োগ নিয়ে বিতর্ক: ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন শান্তিগঞ্জের রাজনীতিতে একজন সক্রিয় মুখ নজরুল ইসলামের উন্নয়ন প্রত্যয় চট্টগ্রাম ওয়াসার বিলিং সিস্টেম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারের প্রবীণ সাংবাদিক আতাহার ইকবালের ইন্তেকালে গ্র্যাজুয়েট প্রেসক্লাব কক্সবাজারের শোক আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত

নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি: সিপিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডেস্ক রিপোর্টঃ বর্তমান করকাঠামোতে সমাজের নিম্ন আয়ের মানুষের ওপরই করের বোঝা অনেক বেশি পড়ছে। সেই বিবেচনায় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা আরও বাড়ানো প্রয়োজন ছিল বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সিপিডি জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে, তা নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়।

আজ শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট–পরবর্তী পর্যালোচনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফাহমিদা খাতুন জানান, প্রস্তাবিত বাজেটে আগামী পাঁচ বছরের জন্য করকাঠামোর একটি প্রক্ষেপণ বা পথরেখা দেওয়া হয়েছে। যেমন ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা একরকম থাকলেও ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে তা হবে ৪ লাখ টাকা। এর পরবর্তী বছর, অর্থাৎ ২০৩০-৩১ অর্থবছরে এই সীমা বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে।

ফাহমিদা খাতুন বলেন, করের ক্ষেত্রে এমন দীর্ঘমেয়াদি পূর্বানুমানযোগ্যতা থাকা একটি ইতিবাচক দিক। এর ফলে করদাতারা আগে থেকেই জানতে পারেন যে কত আয় করলে কত টাকা কর দিতে হবে, যা তাঁদের ভবিষ্যৎ খরচ ও আর্থিক পরিকল্পনায় সাহায্য করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি: সিপিডি

আপডেট সময় : ১০:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬