ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান,ইসলামপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের চেতনায় দীপ্ত ইসলামপুর: রক্তে কেনা নতুন ভোরে স্মরণের বাঁধভাঙা উচ্ছ্বাস র‍্যাব-১৫-এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার তিন রোহিঙ্গা উদ্ধার, আটক ১ মা ও শিশু স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আসবে ইসলামপুরে কল্যাণ কেন্দ্র উদ্বোধনে সুলতান মাহমুদ বাবু মধ্যরাতে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের আবাসিক হলে শিবিরের কর্মীদের উপর ছাত্রদলের হামলা চকরিয়া জমজম হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইবি প্রশাসনের নানা কর্মসূচি কুবির ১৪ শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ’ প্রদান শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত: ছাত্রদল সভাপতি জুলাইতে ‘ফাইনাল খেলার’ হুঁশিয়ারি, উগ্র ভূমিকায় ছিল শাপলা ফোরাম

গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান,ইসলামপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে ইসলামপুর গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.ছামিউল হক ফারুকী বক্তব্য বলেন,জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নের জন্য জনগণের রায়কে সম্মান করতে হবে। একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

গণ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান। উপজেলা শাখার সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বাইতুলমাল সম্পাদক আব্দুল্লাহিল কাফি,ইসলামপুর পৌর জামায়াতের আমীর মাসুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা বিমানবন্দর থানা সভাপতি আবু সাঈদ মোহাম্মদ মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মো. মনির হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা,জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকর করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান,ইসলামপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৭:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬