ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎

খানজাহান আলীর মাজারের কুমির  ফিরিয়ে  আনার দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘি থেকে ঐতিহাসিক কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং কুমিরটি পুনরায় দীঘিতে ফিরিয়ে আনার দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শত শত বছর ধরে খানজাহান আলী (রহ.)-এর মাজার, দীঘি ও কুমির বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের কাছে কুমিরটি একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ এবং বাগেরহাটের ঐতিহ্যের প্রতীক।
সম্প্রতি এক মর্মান্তিক ঘটনায় এক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে বক্তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। তবে তারা বলেন, একটি দুর্ঘটনার কারণে দীর্ঘদিনের ঐতিহ্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সুরক্ষা বেড়া স্থাপন, সতর্কীকরণ ব্যবস্থা ও পর্যাপ্ত পাহারার মাধ্যমে কুমিরটিকে দীঘিতেই সংরক্ষণ করা সম্ভব ছিল।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় জনগণ, মাজার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মতামত যথাযথভাবে বিবেচনা না করেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বক্তারা দাবি করেন, মাজারের কুমির বাগেরহাটবাসীর আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের অংশ। তাই অনতিবিলম্বে কুমিরটিকে পুনরায় মাজারের দীঘিতে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে সরকার, প্রশাসন ও বন বিভাগের প্রতি জনগণের আবেগ ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বাগেরহাটের শতবর্ষী ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন ফকির তরিকুল ইসরাম,ফকির পেয়ার আলী, সৈয়দ খালিদ আহম্মেদ,শেখ রবিউল ইসলাম, আল মামুন টিপু, শেখ আব্দুল জলিল,কাজী শাকিল, শেখ শামিম হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খানজাহান আলীর মাজারের কুমির  ফিরিয়ে  আনার দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬