ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান

কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎কুতুবদিয়া প্রতিনিধি: ‎বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৯ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষার মাধ্যমে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।”

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কান্তি দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা আবদু রাজ্জাক প্রমূখ।

‎বক্তারা বলেন, উপকূলীয় দ্বীপ উপজেলা কুতুবদিয়া জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। তাই পরিবেশ রক্ষা, বনায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

‎সভায় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ, শিক্ষক নুরুল আবছার, সাংবাদিক শাহেদুল ইসলাম মনির, আবু হানিফ, আনিসুর রহমান হিরু চৌধুরী, সাংস্কৃতিক কর্মী নুরুল আমিন ও রিপনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।

‎বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার সভাপতি প্রভাষক মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উপকূলীয় অঞ্চল রক্ষায় করণীয় এবং বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬