ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবির ইংরেজি বিভাগের ১৮তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি মহেশখালীতে স্বমীর হাতে স্ত্রী খুন, প্রতিবাদে সড়ক অবরোধ চকরিয়া হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা ফারুকের কাপড় বিতরণ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত রামুতে পুলিশের চেকপোস্টে ধরা পড়ল বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী ‎শান্তিগঞ্জে প্রশিক্ষণ আছে, কর্মসংস্থান নেই: বেকারত্বের বোঝা বইছেন শতাধিক তরুণ-তরুণী ‎ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা চকরিয়ার বরইতলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা

ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি

কুবি প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইউরোপীয় কমিশনের পার্টিসিপ্যান্ট আইডেন্টিফিকেশন কোড (পিআইসি) নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের আবেদনের প্রেক্ষিতে পিআইসির নিবন্ধন হিসেবে ৮৬২৮৪৪৪৮৯ নম্বরটি অর্জন করেছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক প্রভাষক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর সূত্রে জানা যায়, এই নম্বরের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন ইউরোপীয় কমিশনের বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মসূচি, বিশেষ করে ইরাসমাস+, হরিজন ইউরোপ, জিন মোনেট ও ইউ-ফান্ডেড প্রকল্পে অংশীদার বা আবেদনকারী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণের সুযোগ আরও সহজভাবে গ্রহণ করতে পারবে। একই সঙ্গে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, যৌথ প্রকল্প, অনুদান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের বৈশ্বিক অংশীদারিত্বের নতুন সম্ভাবনাও আরও উন্মুক্ত হবে।

আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক প্রভাষক মশিউর রহমান বলেন, “ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধনের ফলে ইউরোপীয় ও অন্যান্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ, প্রকাশনা এবং বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ বাড়বে। তবে পিআইসি পাওয়া মানেই সরাসরি কোনো প্রকল্প বা অর্থায়ন পাওয়া নয়। এটি মূলত এসব প্রকল্পে আবেদন ও অংশগ্রহণের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক দরজা খুলে দেয়।”

তিনি আরো বলেন, “এখন আমাদের কাজ হলো আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, ভালো প্রকল্প প্রস্তাব তৈরি করা এবং এই সুযোগকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য বাস্তব সুবিধায় রূপ দেওয়া।”

প্রসঙ্গত, আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের আবেদনের প্রেক্ষিতে ২০২৫ সালে ইরাসমাস মবিলিটি স্ট্যাটাস (ওআইডি) অর্জন করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যার নম্বর ছিল ই১০৪১৩৮৯৫।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি

আপডেট সময় : ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬