বোয়ালখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) বোয়ালখালী ডায়াবেটিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আলোচনা সভা, র্যালি ও পথসভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
"ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই" এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি আলহাজ খালেদ হেলাল।
এস. এম. আফজর রহমান (আফাজ)’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ. কে. এম ইসমাইল, যুগ্ম কোষাধ্যক্ষ মো, ইসমাইল চৌধুরী, আলহাজ মো. রেজাউল করিম, এস. এম. এয়াকুব, হেলাল উদ্দিন, মো. সাইফুল ইসলাম (টিপু), মো. আলী আকবর এবং বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের রোভার ও গার্ল-ইন রোভার স্কাউটের সদস্যবৃন্দ।
আলোনা সভার পূর্বে এক র্যালি বের করা হয়। র্যালিটি পূর্ব গোমদণ্ড আছাদ ম্যানসন বোয়ালখালী ডায়াবেটিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে উপজেলা হাসপাতালের সম্মুখ দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হয়ে পুনরায় আছাদ ম্যানসনের সামনে পথসভার মাধ্যমে সমাপ্তি করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ এ. কে. এম ইসমাইল, এস. এম. আফজর রহমান (আফাজ), মো. রেজাউল করিম, মো. ইসমাইল চৌধুরী, এস. এম. এয়াকুব, হেলাল উদ্দিন, মো. সাইফুল ইসলাম (টিপু) এবং মো. আলী আকবর প্রমুখ।