Logo সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা আটক হলেন ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ অ্যাডভোকেট কামাল সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার- তথ্য মন্ত্রী কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা আটক হলেন ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ অ্যাডভোকেট কামাল সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার- তথ্য মন্ত্রী কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা

রাজধানীতে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির অফিসে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের দুই নেটওয়ার্ক কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।  তারা হলেন আহামেদ রুবেল (২৮) ও হাবিব (২৭)।

 

তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

 

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্পিড টার্চ নেটওয়ার্ক এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানের ভেতরে ৪/৫ জন যুবক প্রবেশ করে গুলি চালায়। এতে দুজন আহত হন।

আহত হাবিব জানিয়েছেন, হামলাকারীদের একজন প্রথমে বলেন ‘টাকা দিলি না কেন’।

 

এদের মধ্যে দুজনের মুখে মাস্ক পড়া ছিল।

 

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা বলেন, গত ১৫/২০ দিন আগে গুজা বাদশা ও জনি মোবাইলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এবং বলেছিল, চাঁদা না দিলে এই এলাকায় ব্যবসা করা যাবে না।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত রুবেলের ডান পায়ে ও হাবিবের বাম হাতে গুলিবিদ্ধ হয়েছে।

 

আহত হাবিব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুলাল মিয়ার ছেলে। সাজু আহমেদ ঝালকাঠির নলছিটি উপজেলার ইউফুস মিয়ার ছেলে। দুজনেই তাদের অফিসে থাকতেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে এ ঘটনায় এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

 

 

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত