Logo সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা আটক হলেন ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ অ্যাডভোকেট কামাল সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার- তথ্য মন্ত্রী কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা আটক হলেন ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ অ্যাডভোকেট কামাল সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার- তথ্য মন্ত্রী কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা

মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

অনলাইন ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ব্যবহারকারীদের নির্দিষ্ট সম্মতি ছাড়াই তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিওতে প্রবেশের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো (৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক অ্যাপের মাধ্যমে ইতালির ব্যবহারকারীদের ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট ডেটায় প্রবেশ করেছে মেটা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে সুনির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি এবং বিষয়টি সম্পর্কে তাদের যথাযথভাবে অবহিতও করা হয়নি।

 

তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন এবং জরিমানার অযৌক্তিক পরিমাণের সঙ্গে তারা জোরালোভাবে দ্বিমত পোষণ করেন।

এর আগে গত অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এক দশকেরও বেশি সময় ধরে ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের বিষয়ে বিভ্রান্ত করার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেয়। প্রতিষ্ঠানটির জন্য এটি ছিল রেকর্ড পরিমাণ জরিমানা। তবে মেটা ওই জরিমানাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘কর’ হিসেবে আখ্যা দিয়ে এর সমালোচনা করে।

শনিবারের এ জরিমানা ইতালির কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা সবচেয়ে বড় অঙ্কের জরিমানাগুলোর একটি। এর আগে ২০২১ সালে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে অ্যামাজনকে ১ দশমিক ১ বিলিয়ন ইউরোর বেশি জরিমানা করেছিল ইতালি। তবে আপিলের পর সেই জরিমানার পরিমাণ কমিয়ে ৭৫২ মিলিয়ন ইউরো করা হয়।

 

ফেসবুকের গ্যালারি সাজেশন ফিচারকে কেন্দ্র করেই মেটার বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়েছে। ২০২৩ সাল থেকে চালু থাকা এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় তাদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্টের ‘সাজেশন’ হিসেবে দেখতে পান।

ইতালির নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, ফেসবুক অ্যাপের জন্য একবার অনুমতি দিলেই পুরো অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সেই অনুমোদন কার্যকর হতো। এর আগে ব্যবহারকারীদের কাছে একটি সাধারণ নোটিশ পাঠানো হতো, যেখানে অন্যান্য ফিচার চালুর অনুমতি চাওয়া হতো। কিন্তু ওই নোটিশ থেকে ব্যবহারকারীদের বোঝার সুযোগ ছিল না যে এর মাধ্যমে তাদের ফোনের গ্যালারি থেকেও ছবি ও ভিডিও ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে সংশ্লিষ্ট ফিচারের জন্য মেটাকে আলাদাভাবে ও সুনির্দিষ্টভাবে ব্যবহারকারীদের সম্মতি নিতে হবে। পাশাপাশি ফিচারটি কী কাজে ব্যবহৃত হবে, অর্থাৎ ব্যবহারকারীর ফোনের ছবির গ্যালারিতে প্রবেশ করা হবে—তা স্পষ্টভাবে জানাতে হবে। একই সঙ্গে ফিচারটি কীভাবে বন্ধ করা যাবে, সে তথ্যও ব্যবহারকারীদের জানাতে হবে।

জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ইতালির কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এর আওতায় পড়েছেন। এছাড়া লঙ্ঘনের দীর্ঘ সময়কালও বিবেচনায় নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের মতে, যারা এখনো অ্যাপটি হালনাগাদ করেননি এবং যারা ইতোমধ্যে এ ব্যবস্থায় সম্মতি দিয়েছেন, তাদের ক্ষেত্রে অনিয়মটি এখনো চলমান রয়েছে।

তদন্ত চলাকালে মেটার অসহযোগিতাকেও জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মেটার বার্ষিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪ শতাংশের সমান এ জরিমানা। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ২০১ বিলিয়ন ডলার এবং নিট মুনাফা ছিল ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত