Logo সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা আটক হলেন ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ অ্যাডভোকেট কামাল সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার- তথ্য মন্ত্রী কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা আটক হলেন ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ অ্যাডভোকেট কামাল সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার- তথ্য মন্ত্রী কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা

নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমীনের সাথে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মাজহারুল ইসলাম বাদল
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের একটি প্রতিনিধিদল।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্যের নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান এবং তাঁর সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন বলেন, অঞ্চলের সামগ্রিক অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা সমাজের চিত্র বদলে দিতে পারে। এলাকার যেকোনো সমস্যা ও সম্ভাবনার কথা আমাদের জানালে জনগণের স্বার্থে তা দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আকাশ, কার্যনির্বাহী সদস্য কুদরত আলী ও সুমন আলীসহ প্রমুখ। 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত