বিএনপি'র নির্বাচনী ইশতেহার-২০২৬ 'প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মহানগর থেকে অংশগ্রহণকারী ১১০ জন নেতার মধ্যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।
শনিবার (১৪ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের পার্টি অফিস গুলশানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, "নির্বাচনী ইশতেহার-২০২৬ 'প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন' কর্মশালায় দেশের ১০টি মহানগর এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাদের স্বাক্ষরিক ক্ষমতা বা সাইনিং পাওয়ার আছে, সে সকল ১১০ জন নেতৃবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করে। দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন বিষয় আলোচনা করা। আলোচনা উপর ভিত্তি করে এক পর্যায়ে ২০টি প্রশ্নের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। যেখানে ইবি ছাত্রদলের আনোয়ার পারভেজ যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে বলে জানা গেছে।
পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করেন অনষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এছাড়াও কর্মশালায় বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জাহিদ, বিশেষ সহকারী উপদেষ্টা গিয়াস উদ্দিন, জিয়াউদ্দিন হায়দার ও রাশেদ আল মাহমুদ তিতুমীর, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির, রফিকুল ইসলাম বকুলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় কৃষি, জনপ্রশাসন, শিক্ষা, কর্মসংস্থান, আইসিটি, বিদ্যুৎ ও জ্বালানি, সমাজকল্যাণ, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, পরিবেশ, নারী ও যুব উন্নয়ন, তথ্য ও সংস্কৃতি, অর্থনীতি এবং বিনিয়োগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাত নিয়ে আলোচনা করা হয়।
উচ্ছ্বাস প্রকাশ করে আনোয়ার পারভেজ বলেন, "রাজনীতিতে পাওয়া না পাওয়ার দুঃখ ছিল, আছে, থাকবে হয়তো। কিন্তু এই অর্জন আমার জন্য বড় পাওয়া। আমার আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সরাসরি এই দেড় মিনিট আমি একা কথা বলার সৌভাগ্য আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে রচনা প্রতিযোগিতা হয়, সেই রচনা প্রতিযোগিতায় আমি, আমার ছোট ভাই, আমার বোন পুরস্কার প্রাপ্ত হই। আজকে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। আমি মনে করি আমার রাজনৈতিক জীবনে এর থেকে বড় পাওয়া বা চাওয়ার কিছু নাই। আমি সকলের কাছে দোয়া চাই যাতে আদর্শিক শক্তি ধরে রেখে শিক্ষার্থীদের এবং মানুষের জন্য কাজ করতে পারি।"