দেবহাটায় নিয়মিত মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
আশাশুনি প্রতিনিধি ।
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে দেবহাটা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মোঃ শহিদুল ইসলাম গাজী (৭৩)। তিনি দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের মৃত এলাহি বক্স গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার মামলা নং-০৫, তারিখ ১৭ অক্টোবর ২০২৪-এর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিধি অনুযায়ী তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।