Logo শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি

পাসপোর্ট ফরমে বিশেষ চিহ্ন দিয়ে দালালি: জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান

রোকনুজ্জামান সবুজ (জেলা প্রতিনিধি,জামালপুর)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

​পাসপোর্ট আবেদনের ফরমে বিশেষ প্রতীকি চিহ্ন ব্যবহার করে দালালচক্রের মাধ্যমে অনিয়ম ও হয়রানির অভিযোগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

​মঙ্গলবার (২২সেপ্টেম্বর) দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় অবস্থিত জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।

 

​দুদক সূত্রে জানা গেছে,নির্দিষ্ট প্রক্রিয়ার বাইরে গিয়ে দালালদের মাধ্যমে বাড়তি টাকার বিনিময়ে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ ওঠে। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল সাদা পোশাকে ছদ্মবেশে তদন্তে নামে। তারা প্রথমে পাসপোর্ট অফিসের সামনের কয়েকটি কম্পিউটারের দোকানে সেবাগ্রহীতা সেজে খোঁজখবর নেন। 

 

অনুসন্ধানে জানা যায়,সামনের কিছু নির্দিষ্ট কম্পিউটার দোকান থেকে অনলাইনে আবেদন করলে দ্রুত ও অনায়াসে পাসপোর্ট পাওয়া যায়। এই দোকানগুলো থেকে করা আবেদনে সুনির্দিষ্ট কিছু 'বিশেষ চিহ্ন' ব্যবহার করা হতো, যাতে পাসপোর্ট অফিসের ভেতরের লোকজন সহজেই ধরে নিতে পারে এটি দালাল মারফতে এসেছে। পক্ষান্তরে, সাধারণ সেবাগ্রহীতারা সরাসরি আবেদন করতে গেলে পদে পদে নানা হয়রানির শিকার হতেন।

 

​প্রাথমিক তথ্যের সত্যতা পেয়ে দুদক টিম জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদকে সঙ্গে নিয়ে ভেতরের মূল কার্যালয়ে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বিভিন্ন পাসপোর্ট আবেদনে সেই গোপন 'বিশেষ প্রতীকি চিহ্নের' প্রমাণ মেলে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চতুর দালালচক্র ও অসাধু চক্রের সদস্যরা আগেই কেটে পড়ায় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। এক সন্দেহভাজন ব্যক্তিকে পেয়ে প্রাথমিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

​অভিযানকালে ফরমে চিহ্নিত এসব বিশেষ প্রতীক বা সাংকেতিক চিহ্নের বিষয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো সন্তোষজনক বা সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি।

 

​অভিযান শেষে জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, অভিযানে প্রাপ্ত তথ্য ও বিশেষ চিহ্নের প্রমাণসহ বিস্তারিত প্রতিবেদন তৈরি করে দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তাদের প্রাপ্ত নির্দেশনার ওপর ভিত্তি করে পরবর্তীতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

​অভিযানকালে জামালপুর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক আতিউর রহমানসহ দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

কৌশলে সখ্যতা গড়ে ১৩ মিনিটে উধাও প্রতারক: মালামাল হারিয়ে কাঁদছেন জার্মান পর্যটক
১

কৌশলে সখ্যতা গড়ে ১৩ মিনিটে উধাও প্রতারক: মালামাল হারিয়ে কাঁদছেন জার্মান পর্যটক

‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’
২

‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’

‘লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না। না হলে লাশ গায়েব করে দেবো।’-ট্রাইব্যুনালে ইমনের জুলাই শহীদ ইমনের মা
৩

‘লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না। না হলে লাশ গায়েব করে দেবো।’-ট্রাইব্যুনালে ইমনের জুলাই শহীদ ইমনের মা

চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের নিভে গেল যমুনা সার কারখানার প্রদীপ
৪

চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের নিভে গেল যমুনা সার কারখানার প্রদীপ

কাপাসিয়ায় ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে কৃষকদের  স্মারকলিপি প্রদান
৫

কাপাসিয়ায় ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে কৃষকদের স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন
৬

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ

দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
৮

দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
৯

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শেখপাড়াতেই আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা
১০

শেখপাড়াতেই আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

এলাকার খবর

সম্পর্কিত