আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ ঘোষিত জাতীয় সেবা মাস-২০২৬ উপলক্ষে বার আউলিয়া ক্লাবের ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট রবিউল হাসান তানজিমের নেতৃত্বে এক পরম মায়া ও আন্তরিকতার সুন্দর আয়োজন করে এপেক্স ক্লাব অব বার আউলিয়া।
গতকাল ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার দুপুরে চট্টগ্রাম ফিরোজশাহ এলাকার লেকসিটি আবাসিকস্থ রহমানিয়া হিফজ ও এতিমখানায় জোহরের নামাজ শেষে কোমলমতি হিফজ ও এতিম শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার শেয়ার করেন এপেক্সিয়ানবৃন্দ। তাদের হাসিভরা মুখ আর দোয়ায় এক আত্মিক তৃপ্তিতে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ।
উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইঞ্জিঃ এম বেলাল হোসেন। এছাড়াও এলজি,পিএনপি বীর মুক্তিযোদ্ধা ডাঃ জবিউল হোসেন,ডিস্ট্রিক্ট গভর্নর এপেক্সিয়ান গোলাম কবির,পিডিজি জাকির হোসেন, ২০২৭ বর্ষের ডিজি ক্যান্ডিডেট শেখ মহিউদ্দিন আলমগীর, বার আউলিয়া ক্লাবের সেক্রেটারী & ডিএনই আফজাল হোসেন ফারাবী,পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ মাসুদ সহ এপেক্স ক্লাব অব বার-আউলিয়া ও অন্যান্য ক্লাবের দায়িত্বশীল এপেক্সিয়ানবৃন্দ।
এপেক্স ক্লাব অব বার আউলিয়ার প্রেসিডেন্ট রবিউল হাসান তানজিম বলেন,সেবা ও সৌহার্দ্যের এই অগ্রযাত্রায় মানবকল্যাণে ছড়িয়ে পড়ুক এপেক্সের ভালোবাসা। এতিম শিশু ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।