Logo বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি বিমানবন্দর ও তেল স্থাপনায় পৃথক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।  বুধবার এসব হামলার ঘটনা ঘটে।  সৌদি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

 

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির শায়বা তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি প্রক্রিয়াকরণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। ড্রোনটি প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হন। আহত হন আরো দুজন।

 

বৃহস্পতিবার ভোরে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহত দুজনের একজন ফিলিপাইনের নাগরিক, অন্যজন নেপালের নাগরিক। তেলক্ষেত্রটির বাইরে সেখানে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তেল উৎপাদন বা স্থাপনাটির কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

এ ঘটনায় আহত দুজনের একজন পাকিস্তানি, অন্যজন ভারতীয় নাগরিক।

 

অন্যদিকে, বুধবার দাম্মামের বাদশা ফাহদ বিমানবন্দরে হামলায় দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানানো হয়।

 

এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে আরো কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোট। বৃহস্পতিবার ভোরে জোটটি জানায়, পূর্বাঞ্চলের আকাশে চারটি ড্রোন গুলি করে নামানো হয়েছে।

 

এর আগে বুধবার জোটটি জানিয়েছিল, সৌদি আরবের দিকে ছোড়া সাতটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মসজিদ অবস্থিত মদিনা অঞ্চলের দিকে ছোড়া ড্রোনও ছিল।

 

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরের আরেকটি পোস্টে তিনি জানান, ড্রোনগুলো সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলে ভূপাতিত করা হয়।

 

পরে আল-মালিকি জানান, পূর্বাঞ্চলে আরো একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

 

বুধবার সন্ধ্যায় জোটটি আরো জানায়, হুথিদের ছোড়া ষষ্ঠ ড্রোনটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। সপ্তম ড্রোনটি ছোড়া হয়েছিল পূর্বাঞ্চল লক্ষ্য করে। জোটের দাবি, দুটি ড্রোনই প্রতিহত করা হয়েছে।

বিষয়:

হরমুজ প্রণালিতে সাতটি নৌযানে হামলা : ৪টিতে আগুন
১

হরমুজ প্রণালিতে সাতটি নৌযানে হামলা : ৪টিতে আগুন

এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার উদ্যোগে আয়োজিত হলো "এতিম শিশুদের সাথে খাবার বিনিময়" কর্মসূচি!!
২

এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার উদ্যোগে আয়োজিত হলো "এতিম শিশুদের সাথে খাবার বিনিময়" কর্মসূচি!!

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪
৩

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে  অভিযান
৪

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

রুহিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এড. জুয়েল
৫

রুহিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এড. জুয়েল

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নির্দেশ
৬

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নির্দেশ

রুহিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়
৭

রুহিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা ২১ নভেম্বর
৮

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা ২১ নভেম্বর

জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান এমপি
৯

জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান এমপি

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন
১০

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

এলাকার খবর

সম্পর্কিত