ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা। শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সেনিহারী-আখানগর (তালতলী), রামনাথ বাজার ও মণ্ডলাদাম এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন তাঁরা। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতারা।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, সহসভাপতি রুহুল আমিন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম ও সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ
এ ছাড়া উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র রায়সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
একই সঙ্গে আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চান এবং তাঁর জন্য সবার দোয়া কামনা করেন।
এ সময় বিভিন্ন পূজামণ্ডপে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তের উপস্থিতি ছিল।