Logo মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

শান্তিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

মোঃ আবু সঈদ (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা ছবি:
বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা ছবি:
স্টাফ রিপোর্টার: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান রওশন খান সাগরের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোঃ কয়ছর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ কয়ছর আহমেদ বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করতে হবে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আনছার উদ্দিন এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, মোঃ আবদাল হোসেন ও সদস্য গোলাম রাব্বানী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীরা সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলা পরিষদের সামন হইতে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিষয়:

বাইশারী করলিয়ামুরা এগ্রোফার্ম সমবায় সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
১

বাইশারী করলিয়ামুরা এগ্রোফার্ম সমবায় সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আবারো প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন
২

আবারো প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

আইনশৃঙ্খলার অবনতি, দখল ও চাঁদাবাজিতে ভীতসন্ত্রস্ত মানুষ, উদ্বেগ জামায়াতের
৩

আইনশৃঙ্খলার অবনতি, দখল ও চাঁদাবাজিতে ভীতসন্ত্রস্ত মানুষ, উদ্বেগ জামায়াতের

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর বার্তা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
৪

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর বার্তা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর

শান্তিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
৫

শান্তিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

চট্টগ্রামে জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে প্রতিবাদ সভা
৬

চট্টগ্রামে জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদক সেবনের দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদক সেবনের দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড

সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
৮

সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত

বাইশারীতে মসজিদের ওয়াশরুম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
৯

বাইশারীতে মসজিদের ওয়াশরুম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পেকুয়ায় মাদক সেবনের দায়ে ২ যুবকের ৩ মাসের কারাদণ্ড
১০

পেকুয়ায় মাদক সেবনের দায়ে ২ যুবকের ৩ মাসের কারাদণ্ড

এলাকার খবর

সম্পর্কিত