ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে ভোট চেয়ে রুহিয়া উপজেলার ২নং আখানগর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে আখানগর ইউনিয়নের কুয়াপাড়া ও মহেশপুর এলাকায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।
বৈঠকে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ও রুহিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবু হায়াত নুর নবী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনছারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল, আখানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইবনে ফজল, রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম, রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মিন্টু এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিমেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। উঠান বৈঠকে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালান এবং উপনির্বাচনে প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে ভোটারদের সমর্থন কামনা করেন।