ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা

যথাযথ মর্যাদায় ‘জুলাই দিবস’ পালন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা

মো: বেলাল হোসেন পাটোয়ারী:
  • আপডেট সময় : ১০:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২২০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই দিবস পালন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা স্থায়ী ক্যাম্পাস। দিবসটি উপলক্ষে মাদ্রাসা কমনরুমে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে। এরপর জুলাই দিবসের তাৎপর্য ও দেশের ইতিহসে জুলাইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষক শিক্ষার্থীরা জুলাইয়ের চেতনা,আকাঙ্ক্ষা, আত্মত্যাগ, ঐক্য, ন্যায় ও ন্যায়ের মূল্যবোধের উপর গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা অনুষ্ঠানে ইংরেজি প্রভাষক নাহিদ রানা স্যার বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ তরুণ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয়। দেশ ও সমাজের কল্যাণে শিক্ষার্থীদের দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে, অন্যায়, বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান তৈরি করতে হবে।নতুন করে কোন শাসক যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায়,তাহলে তাদেরকেও আমরা শক্ত হাতে দমন করব।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা, কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কুইজ প্রতিযোগিতা, দেশাত্মবোধক ও অনুপ্রেরণামূলক গান পরিবেশনা এবং দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।পরে বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা দীর্ঘদিন ধরে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি নৈতিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আসছে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জুলাইয়ের চেতনায় একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যথাযথ মর্যাদায় ‘জুলাই দিবস’ পালন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা

আপডেট সময় : ১০:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬