ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপকূলীয় বদরখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তে মাইন  বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন! ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী”

মাদারগঞ্জে ব্র্যাকের নারী মাঠকর্মী গ্রাহকদের টাকা নিয়ে উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জে ব্র্যাকের এক নারী মাঠকর্মীর বিরুদ্ধে ক্ষুদ্রঋণ কর্মসূচির গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পলায়নের অভিযোগ উঠেছে।অভিযুক্ত ওই মাঠ কর্মীর নাম আশা আক্তার। তিনি ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সিডিও (CDO) পদে মাদারগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।

​এদিকে গত ২৪ জুন থেকে ওই কর্মী নিখোঁজ থাকায় মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্র্যাক মাদারগঞ্জ ব্রাঞ্চ কর্তৃপক্ষ। অন্যদিকে প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী গ্রাহকরা শুক্রবার বিকেলে মাদারগঞ্জ মডেল থানায় ভিড় জমান। কৌশলে হাতিয়েছেন লাখ লাখ টাকা।

ভুক্তভোগী গ্রাহকদের সূত্রে জানা গেছে,পলাতক ব্র্যাক কর্মী আশা আক্তার পৌর শহরের গাবেরগ্রাম,বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এবং গুনারীতলা ইউনিয়নের জোড়খালী এলাকার ক্ষুদ্রঋণ কার্যক্রমের দায়িত্বে ছিলেন।

​গ্রাহকদের অভিযোগ,গত প্রায় দুই মাসে তিনি শতাধিক গ্রাহককে ঋণ পাইয়ে দেওয়ার পর, কৌশলে প্রত্যেকের কাছ থেকে ঋণের প্রায় অর্ধেক অর্থ ব্যক্তিগতভাবে ধার হিসেবে নেন। এছাড়া এক লাখ টাকা ঋণ পাওয়া কয়েকজন সদস্যের কাছ থেকে উচ্চ মুনাফায় বিনিয়োগের আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা করে গ্রহণ করেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। এভাবে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করছেন তারা। বাসা ছেড়ে সপরিবারে পলাতক।

খোঁজ নিয়ে জানা গেছে,আশা আক্তার বালিজুড়ী বাজারের লুলু হাজীর বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। সম্প্রতি প্রমোশন ও বদলির কথা বলে দুদিন আগে বাসার সব আসবাবপত্র ও জিনিসপত্র নিয়ে তিনি বাসা ছেড়ে চলে যান। নিখোঁজ আশা আক্তারের বাবার বাড়ি দেওয়ানগঞ্জ এবং স্বামীর বাড়ি মেলান্দহ এলাকায় বলে জানা গেছে।

​এই ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা তাদের টাকা ফেরত পাওয়ার দাবিতে এবং জালিয়াতির বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারগঞ্জে ব্র্যাকের নারী মাঠকর্মী গ্রাহকদের টাকা নিয়ে উধাও

আপডেট সময় : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬