ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুবি ছাত্রদলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঘোষিত ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। এ সময় উপাচার্যের উপস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পাশাপাশি প্রশাসনিক ভবনের সামনের আঙিনাও পরিষ্কার করা হয়।

কর্মসূচি সম্পর্কে কুবি ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে আমরা হাসিনা রেজিম থেকে মুক্তি লাভ করেছি। তাই অতীতের সকল জঞ্জাল, অপরাজনীতি ও অপসংস্কৃতিকে পেছনে ফেলে নতুন উদ্যমে দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করতে চাই। উপাচার্য স্যারের ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগকে গুরুত্ব দিয়ে তাঁর উপস্থিতিতেই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি।”

তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতা অভিযান শেষে জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরাম এবং কুবির একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে দুটি বৃক্ষ রোপণ করা হয়েছে। যেহেতু আব্দুল কাইয়ুম ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী ছিলেন, তাই তাঁর স্মরণে ওই অনুষদের সামনে গাছ দুটি রোপণ করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুবি ছাত্রদলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ১০:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬