ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু মসজিদ রক্ষায় এক পায়ে লড়া, সেই সাহসী নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ইবি ছাত্রদলের কঠোর অবস্থান এখানকার সরকার আমি, কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না-আমির হামজা এমপি ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

কক্সবাজারে স্লিপার কোচে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, বাসের হেল্পার আটক

কক্সবাজার প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ঢাকাগামী একটি স্লিপার কোচ থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের হেল্পারকে আটক করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচ থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসটির স্লিপিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে বাসের হেল্পার মো. শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত স্লিপার কোচটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কক্সবাজার সদর মডেল থানা জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে স্লিপার কোচে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, বাসের হেল্পার আটক

আপডেট সময় : ০২:২৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬