ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’

ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘Capacity Building Workshop on GPS-Based Geospatial Technology for Tourism Planning & Management’ শীর্ষক সক্ষমতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫ম ব্যাচ) শিক্ষার্থীরা এ কর্মশালার আয়োজন করে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ৬১৪ নম্বর কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস শহীদ মিয়া। অনুষ্ঠানে বিভাগের প্রভাষক খাদিজাতুল কুবরার সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ইনজামুল হক।

কর্মশালায় পর্যটন পরিকল্পনা ও ব্যবস্থাপনায় জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তির ব্যবহার, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, স্থানভিত্তিক তথ্য ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যটন ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালার কোর্স ফ্যাসিলিটেটর ট্যুরিজম জিওগ্রাফি বিভাগের প্রভাষক খাদিজাতুল কোবরা বলেন, কর্মশালায় জিপিএস ট্র্যাকারের মাধ্যমে একটি পর্যটন গন্তব্যের নিরাপদ ও সীমাবদ্ধ এলাকা, পর্যটকদের চলাচল এবং বিভিন্ন আকর্ষণ চিহ্নিত করে কীভাবে কার্যকর পরিকল্পনা ও ব্যবস্থাপনা করা যায়, তা শেখানো হয়েছে। এর মাধ্যমে পর্যটনকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস শহীদ মিয়া বলেন, “এ ধরনের আয়োজন সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয়। জিপিএসভিত্তিক প্রযুক্তির কার্যকর ব্যবহার পর্যটকদের আরও উন্নত সেবা নিশ্চিত করবে এবং দেশের পর্যটন খাতকে আধুনিক ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬