Logo রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

পেকুয়ায় সড়কে লবণ রেখে ট্রাকে বোঝাই, তিন চালককে ১৫ হাজার টাকা জরিমানা

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

কক্সবাজারের পেকুয়ায় জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে লবণ রেখে ট্রাকে লবণ বোঝাই করার অভিযোগে তিন ট্রাকচালককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরিপাড়া এলাকার সাবমেরিন সড়কে এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম সাথে উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ও মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী। 

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮২ ধারা অনুযায়ী জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মগনামা ইউনিয়নের কোদালিয়াপাড়ার শামসুলের ছেলে মোহাম্মদ আজিজ (২১), পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের আব্দুর শুক্কুরের ছেলে জাহিদুল ইসলাম (২১) এবং মগনামা ইউনিয়নের মুহুরিপাড়ার ইয়ার মোহাম্মদের ছেলে নাজিমুদ্দিন (৩৫)। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, সাবমেরিন সড়কের ওপর লবণ রেখে বড় বড় ট্রাকে লবণ বোঝাই করার কারণে প্রায়ই যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ছাড়া লবণের পানি সড়কে পড়ে সড়কের ক্ষতি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ কমাতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, “সড়কে লবণ রেখে ট্রাকে লবণ বোঝাই করে জনদুর্ভোগ সৃষ্টির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮২ ধারা অনুযায়ী তিনটি মামলায় তিন ট্রাকচালককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়কে লবণ রেখে ট্রাকে লবণ বোঝাই করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়:

জীবন বাঁচাতে বাথরুমে আশ্রয় ; সেখানেই নিবে গেল জীবন প্রদীপ
১

জীবন বাঁচাতে বাথরুমে আশ্রয় ; সেখানেই নিবে গেল জীবন প্রদীপ

এক মঞ্চে মন্ত্রী ও সংসদ সদস্যরা: রূপ বদলে যাচ্ছে জামালপুরের গ্রামীণ অর্থনীতির!
২

এক মঞ্চে মন্ত্রী ও সংসদ সদস্যরা: রূপ বদলে যাচ্ছে জামালপুরের গ্রামীণ অর্থনীতির!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর
৩

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর
৪

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর

বাইচ জিতল নৌকা, প্রাণ হারালেন মাঝি: উল্লাসের মাঝেই স্তব্ধ চার সন্তানের জনক!
৫

বাইচ জিতল নৌকা, প্রাণ হারালেন মাঝি: উল্লাসের মাঝেই স্তব্ধ চার সন্তানের জনক!

চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চান ২০ লাখ মানুষ
৬

চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চান ২০ লাখ মানুষ

পেকুয়ায় সড়কে লবণ রেখে ট্রাকে বোঝাই, তিন চালককে ১৫ হাজার টাকা জরিমানা
৭

পেকুয়ায় সড়কে লবণ রেখে ট্রাকে বোঝাই, তিন চালককে ১৫ হাজার টাকা জরিমানা

জাতীয় সেবা মাস উপলক্ষে এপেক্স ক্লাব অব বার আউলিয়ার উদ্যোগে মশারী ও লিপলেট বিতরন
৮

জাতীয় সেবা মাস উপলক্ষে এপেক্স ক্লাব অব বার আউলিয়ার উদ্যোগে মশারী ও লিপলেট বিতরন

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
৯

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত
১০

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত

এলাকার খবর

সম্পর্কিত