ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চার লেন রাস্তার কাজ পরির্দশনে রাসিক মেয়র

প্রতিবেদক
admin
১৯ অক্টোবর ২০১৯, ২:২১ পূর্বাহ্ণ

Link Copied!

শামীম পারভেজ-রাজশাহী থেকেঃ

মহানগরীর বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেনসহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ কাজ পরিদর্শনে যান মেয়র। পরিদর্শনকালে মেয়র কাজের মান ও অগ্রগতিসহ সার্বিক খোঁজখবর নেন।
পরির্দশনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন ও নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ১৭৩ কোটি টাকার রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত

বাইসাইকেল লেনসহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের ১ম অংশের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। বর্তমানে রাস্তার দ্ইু পাশে ড্রেন নির্মাণ কাজ চলছে।
২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট প্রশস্ত রাস্তাটি ৮০ ফুটে উন্নীত করা হচ্ছে। রাখা হয়েছে ড্রেন, ফুটপাত, সড়ক ডিভাইডারসহ সাইকেল লেন। ১ম অংশে মোট রাস্তার দৈর্ঘ্য ২ দশমিক ১২ কিলোমিটার, ৪ ফুট চওড়া ডিভাইডারসহ উভয় পাশে ২৩ ফুট করে পৃথক দুটি লেন থাকবে। এছাড়া উভয় পাশে ১০ ফুট চওড়া ফুটপাত এবং রাস্তার দক্ষিণপার্শ্বের ৭ ফুট ৮ ইঞ্চি চওড়া বাই সাইকেল লেন রাখা হয়েছে। এছাড়া রাস্তার উভয় পার্শ্বের সাড়ে ৩ ফুট চওড়া ড্রেন রাখা হবে। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিটিসি-এইচই (জেভি)।

আরও পড়ুন

জাতীয় প্রেসক্লাবে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন

মিঠাপুকুরে ডিবি পুলিশের অভিযান: ১১১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ইসলামপুরে পানি প্রকল্পের নামে কোটি কোটি টাকা লোপাট;নেপথ্যে আ.লীগ ঘরানার ঠিকাদার

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী

কক্সবাজারে ছাত্রদলের নতুন নেতৃত্ব: ফাহিমুর রহমান সভাপতি, সাঈদ আনোয়ার সম্পাদক

রামুতে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএনের কনস্টেবল আটক

একাত্তরের আগের জামায়াত আর এখনকার জামায়াত এক নয়–মিয়া গোলাম পরওয়ার

ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষনার গুঞ্জন, কী বলছে জামায়াত?

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

শামসুল হক জহিরের কবিতা : অমর আত্মার জাগরণ

গাজা অভিমুখে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা আটকে দিচ্ছে ইসরাইল