ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

১৩৫ দিনে কোরআনের হাফেজ ৮ বছর বয়সী শিশু

প্রতিবেদক
admin
১৭ মার্চ ২০২৩, ২:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

১৩৫ দিনে কোরআনের হাফেজ

পারভেজ সরকার- সিরাজগঞ্জঃ

মাত্র সাড়ে চার মাসেই পবিত্র কুরআন শরিফ মুখস্ত করে বিস্ময় সৃষ্টি করেছে ৮ বছর বয়সী শিশু আশরাফুল ইসলাম।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন মিফতাহুল উলুম কওমি মাদরাসার ছাত্র সে।এনায়েতপুরের গোপরেখী পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ বাবু প্রামাণিকের ছেলে এই ক্ষুদে হাফেস। মাত্র ১৩৫ দিনে হাফেজ হয়েছে এই শিশু।অল্প বয়সে ও এতো কম সময়ে তার হাফেজ হওয়ার বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে আশরাফুলকে উৎসাহ দিতে মাদরাসা কমিটির উদ্যোগে সংবর্ধনা ও ইসলামি সংগীতের আয়োজন করে।

এ সময় বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের সহস্রাধিক আলেম ওলামা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মুনাজাত শেষে হাফেজ আশরাফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ ও মসজিদের খতিব মাওলানা আবু তালেব।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম মাস্টার।

খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক বলেন, এতো অল্প বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্ত করা অবাক করার মতো বিষয়। এটি আল্লাহ পাকের রহমত ও বরকত ছাড়া আর কিছুই নয়। আমি হাফেজ আশরাফুল ইসলামের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করে নেন এবং আশরাফুরের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি