ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

পর্দা নামলো আলীপুর প্রিমিয়ার লীগ (ফুটবল) এর

প্রতিবেদক
admin
১২ মার্চ ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ

Link Copied!

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী চলমান( A.P.L) এ.পি.এল আলীপুর প্রিমিয়ার লীগের সফল সমাপ্তি সম্পন্ন হয়।

শনিবার বিকাল ৩ ঘটিকার সময় শুরু হওয়া ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি শক্তিশালী দল আলীপুর ভাই কিংস এবং আলীপুর আলহামদুলিল্লাহ একাদশ।
উত্তেজনাপূর্ণ ফুটবল খেলায় প্রথমার্ধের শেষ মিনিটে আলহামদুলিল্লাহ একাদশের জালে একটি গোল দিয়ে ১ শূন্যতে এগিয়ে যায় আলীপুর ভাই কিংস।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলমান খেলায় আলহামদুলিল্লাহ একাদশ কোন গোলের দেখা না পেলেও সুযোগের সদ্ব্যবহার করে আরো একটি গোল আদায় করে নেয় আলীপুর ভাই কিংস।
অবশেষে ২ শূন্য গোল জয় লাভ করে আলীপুর ভাই কিংস। সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

খেলায় প্রথম পুরস্কার ছিল একটি ওয়ালটন ফ্রীজ এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি ২৪ ইঞ্চি ওয়ালটন এলইডি টেলিভিশন

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং সুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ হারুন অর রসিদ,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বগুলা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ জামাল উদ্দিন, আলীপুর মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, আলীপুর প্রিমিয়ার লীগ আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান, আয়োজক কমিটির সদস্য আল ইসলাম, মহিন, মুহিবুর,জয়নাল,সজীব,,মামুন, নজরুল, শুভ।
উক্ত খেলায় সভাপতিত্ত্ব করেন মৎস্য ব্যবসায়ী শহীদ মিয়া।

সবশেষে আমন্ত্রিত অথিতিদের মাধ্যমে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আলীপুর প্রিমিয়ার লীগের সফল সমাপ্তি সম্পন্ন হয়।

আরও পড়ুন

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিলো চীন

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

বেনাপোলে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী আটক

সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

কক্সবাজারের বড় মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ভিড়ের উন্মাদনা

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত