ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হওয়ার আহ্বান

প্রতিবেদক
admin
৯ মার্চ ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ

Link Copied!

হে আল্লাহ! তোমার রহমত থেকে আমাদের নিরাশ করো না‍

আল্লাহ তাআলা ক্ষমাশীল; তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। মানুষের কামণা আল্লাহ তাআলা তাদের জীবনে সব গোনাহ মাফ করে দিবেন। হাদিসে আরো এসেছে, ‘বান্দা তাঁর (আল্লাহর) সম্পর্কে যেমন ধারণা করে, তিনি তেমন। ’তাছাড়া আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ’ এ কারণেই বান্দার ধারণা, তিনি সব ক্ষমাপ্রার্থী মানুষকেই ক্ষমা করবেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অমুসলিমদের অতীত জীবনের গোনাহ মাফের গুরুত্বপূর্ণ একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি মুসলিম-অমুসলিম সবার গোনাহ থেকে ক্ষমা লাভে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একদিন কয়েকজন মুশরিক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসে। যারা মুশরিক অবস্থায় হত্যাযজ্ঞ চালিয়েছে, যেনা-ব্যভিচারে লিপ্ত ছিল। তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বলল, আপনি যা বলেন এবং যে দিকে আহবান করে তা খুবই উত্তম কথা এবং পথ। তবে আমাদেরকে বলুন, অতীত জীবনে আমরা যে সব মন্দ কাজ করেছি তার ক্ষমা হবে কিনা? (আগের গোনাহ ক্ষমা হলে আমরা ইসলাম গ্রহণ করবো)। তখন আয়াত অবতীর্ণ হয়-‘এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদাত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতিত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না।

যারা একাজ করে, তারা শাস্তির সম্মুখীন হবে। (সুরা ফুরক্বান : আয়াত ৬৮)আরো অবতীর্ণ হয়-‘বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ; তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা যুমার : আয়াত ৫৩) হাদিসটি ইমাম মুসলিম তাঁর নিজ গ্রন্থে সংকলন করেছেন। উল্লেখিত হাদিস থেকে বুঝা যায়, কোনো অমুসলিম যদি উক্ত অন্যায়গুলো করার পর ইসলাম গ্রহণ করে তবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলাই বলেছেন, তাঁর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। আর যারা মুসলমান কিন্তু ইসলামের বিধি-বিধান পালন করা থেকে দূরে সরে গেছে; তাদের জন্য হাদিস আশারবাণী। তারা যত অন্যায় ও পাপ করুন না কেন, ‘যদি তারা আল্লাহর নিকট তাওবা করে এবং গোনাহ না করার প্রতিজ্ঞা করে আল্লাহ কাছে ক্ষমা চায়, তবে এ হাদিস ঘোষণা অনুযায়ী আল্লাহ তাদের অতীত জীবনের সব গোনাহও ক্ষমা করে দিবেন। সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনে সব গোনাহ থেকে মুক্তি পেতে তাওবা করার তাওফিক দান করুন। আল্লাহর রহমত লাভের তাওফিক দান করুন। আমিন। এফএস।

আরও পড়ুন

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান: ১৩ যানবাহনকে প্রসিকিউশন