ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি : ১৪৪ ধারা জারি বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক ২০২৭ বর্ষ থেকে বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু সাংবাদিককে হুমকি না দেওয়ার মুচলেকায় জামিন পেল ইয়াবা কারবারী ও একাধিক মামলার আসামী আজিজুল হক ভুট্টো গং জুলাই গণঅভ্যুত্থান: সফলতা, ব্যর্থতা নাকি একটি অসমাপ্ত যাত্রা? সংসদে পর্দা নিয়ে কটূক্তি, এবার মুখ খুললেন ঢাবি শিক্ষক মোনামী মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি নাইক্ষ্যংছড়ি থানার মোজাম্মেল হক টেকনাফে র‌্যাবের চিরুনি অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০২৭ বর্ষ থেকে বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২০২৭ বর্ষ থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে ‘পরীক্ষা পদ্ধতি’ চালু করতে যাচ্ছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা একটি নামমাত্র পরীক্ষা নেওয়া হবে। এখানে কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। ক্যাচমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা এই দুইটার সমন্বয়ে ভর্তি নেওয়া হবে।

এর আগে যে ভর্তি পরীক্ষার সিস্টেম ছিল— তখন ব্যাপক অনিয়ম হতো বলে অভিযোগ করেন মন্ত্রী।

আওয়ামী লীগ সরকার ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে ভর্তি বাধ্যতামূলক করে। পরে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়। পরবর্তীতে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয় এবং এরপর থেকে একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছিল। তবে ফের ৬ বছর পর ফের স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০২৭ বর্ষ থেকে বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু

আপডেট সময় : ০৬:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬