ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

১৫ ফেব্রুয়ারি কক্সবাজারে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন

প্রতিবেদক
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

আগামী কাল ১৫ ফেব্রুয়ারি, বুধবার কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।

উক্ত কেরাত সম্মেলনে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন সৌদি আরবের দায়ীই শাইখ ড.মোহাম্মদ বিন ইসমাইল আল আলী,
বাংলাদেশের শাইখ ইউসুফ সাক্বীম আল আজহারী, ইরানের ক্বারী সাইয়্যেদ মুহাম্মদ জাওয়াদ হোসাইনী, মিশরের শাইখ মাজদী আলী আন নাজ্জার, পাকিস্তানের শাইখ ইব্রাহীম কাসী, তানজানিয়ার শাইখ আদাম জুমআ শাবান। বাদে মাগরিব থেকে আন্তর্জাতিক ক্বারীগণ তিলাওয়াত করবেন। তার আগে দেশের খ্যাতনামা ক্বারীদের তিলাওয়াত ও কক্সবাজার খানেকাহ হাফেজিয়া মাদরাসা ছাত্রদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের ডিসপ্লে প্রদর্শনী রয়েছে।

কক্সবাজার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার আয়োজনে এবারের ক্বেরাত সম্মেলনে নাশিদ পরিবেশন করবেন পাকিস্তানের প্রসিদ্ধ নাশিদ শিল্পী হাফেজ হাসান আনজার শাহ ও বাংলাদেশের শেখ এনাম।

সম্মেলন বাস্তবায়ন সংস্থা জানান, ক্বেরাত সম্মেলনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্টেডিয়ামের এক পার্শ্বে মহিলাদের জন্য বিশেষ পেন্ডেল ব্যবস্থা রয়েছে ।

এবারের ক্বেরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল ।

এদিকে, ক্বেরাত সম্মেলন উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার খানেকাহ কমপ্লেক্স প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে পবিত্র কুরআনের বর্ণাঢ্য আয়োজন সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ক্বেরাত সম্মেলন সংস্থার আহবায়ক মাওলানা নজরুল ইসলাম ও যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম হাসান।

তারা দল-মত নির্বিশেষে সবাইকে পবিত্র কুরআন তেলোয়াতের এ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন।

এ সময় ক্বেরাত সম্মেলন সংস্থার প্রচার সম্পাদক এম ইউ বাহাদুর, সদস্য মোহাম্মদ ওসমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা