ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

লোহাগাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

প্রতিবেদক
admin
১০ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ

Link Copied!

সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম), প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় এসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মফিজ নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছে।

নিহত মফিজ(৩৪) ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। এঘটনায় ট্রাকের চালকসহ অন্তত ১৫ জন গুরুতরভাবে আহত বলে জানা গেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকেএ উপজেলার চুনতি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রতোক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি মিঠার দোকান এলাকায় ইসলাম মিয়ার বাড়ীর সামনে কক্সবাজারমুখী শাহ আলী এসি পরিবহন ও প্যারাগন ট্রান্সপোর্টের ট্রাক (চট্টমেট্টো-ট ১১-৯১১০) মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাকের হেলপার মারা যায় এবং অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। তৎখানিক আহতদের নাম, ঠিকানা পাওয়া যায়নি।

দূর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই মোঃ হোসেনের নেতৃত্বে একটি টিম এবং লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়েছে।

জানতে চাইলে,দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ এরফান জানান, শাহ আলী নামের এসি বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় মফিজ নামের ট্রাক হেলপার মারা যান। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দোহাজারী থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল