ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হাওর রক্ষা বাঁধ পরিদর্শন

প্রতিবেদক
admin
৫ ফেব্রুয়ারি ২০২৩, ১:৫৭ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় ও সুনামগঞ্জ জেলা কমিটির উদ্দ্যোগে শান্তিগঞ্জ উপজেলা কমিটি সহ নেতৃবৃন্দরা হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন।

শুক্রবার (০৩/০২/২০২৩) দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলা বিভিন্ন হাওর এলাকায় হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন।নেতৃবৃন্দরা উপজেলার কাচিভাঙ্গা হাওরের ৫ টি, জামখলা হাওরের ১২ টি এবং খাই হাওরের ১ টি সহ মোট ১৮ টি বাঁধ সরজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্হিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদকও প্রকাশক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি, লেখক ও কবি ইয়াকুব বখত বাহলুল,সাধারণ সম্পাদক ও সুনামবাজার ডট কম এর পরিচালক ওবায়দুল হক মিলন,শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, সহ-সভাপতি ও এনজিও সংস্হা পদ্মার পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক সংবাদকর্মী মোঃ আবু সঈদ, নির্বাহী সদস্য মাওলানা মিজানুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

পরিদর্শনকৃত বাঁধগুলো হচ্ছে কাচিভাঙ্গা হাওরের পিআইসি নং-১৯,২০,২১,২২,২৩, এবং জামখলা হাওরের-৩০,৩১,৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯,৪০,৪১ নং বাধ। নেতৃবৃন্দরা হাওর রক্ষা বাঁধের বিভিন্ন অসংগতি তুলে ধরেন। কাচিভাঙ্গা হাওরের ২৩ নং পিআইসিতে নীতিমালা লংগন করে বাধের নিকট হতে মাটি উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ তুলে ধরেন। জামখলা হাওরের ৪০ নং পিআইসির মাছুখালী ক্লোজারের, ৩৬,৩৭ নং পিআইসির জামখলা ক্লোজারের অবস্হা দূর্বিসহ বলে জানান। জামখলা হাওরের ৩৩ ও ৩৪ নং পিআইসির কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। ৩৪ পিআইসির কাজ এখন পর্যন্ত শুরু হয়নি বলে পিআইসির সভাপতি স্বীকারোক্তি দেন। তিনি ২রা ফেব্রুয়ারি কাজের ওয়ার্ক অর্ডার পেয়েছেন বলে জানান। পিআইসি নং ৩৫ ৩৬ এর অবস্হাও নাজুক। জামখলা হাওরের কৃষকদের সাথে আলাপ আলোচনা করলে তারা হতাশার কথা জানান। কাজ সময়মতো সম্পাদন না হাওরের বোর ফসল ঘরে তোলা আশংকাজনক বলে ব্যক্ত করেন।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার