ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিনোদন

কাপাসিয়ায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া বিয়ের গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
২০ নভেম্বর ২০২২, ১১:৩৪ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ

আবহমান গ্রামবাংলার জারি-সারি ও বিয়ের গানের আসর ছিল এক সময় বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। তবে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য। নাগরিক সভ্যতার যুগে মানুষ ভুলে যেতে বসেছে গ্রামের মানুষের আন্দের অন্যতম জারি-সারি ও বিয়ের নান্দনিক গানগুলো।

শনিবার রাতে গাজীপুর কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের মাল্লা মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে বিয়ের গানের ফাইনাল প্রতিযাগিতা-২০২২ এর আসর। এ প্রতিযাগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিংগুয়া পশ্চিম পাড়া একাদশ এবং রানার্সআপ চেংনা একাদশ। শীত উপেক্ষা করে কয়েক হাজার শ্রোতাদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠে বিয়ের গানের এ আসর। গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া প্রতিযাগিতায় ৫টি দল নিয়ে আয়োজন করা হয় এলাকার মানুষের জনপ্রিয় বিয়ের গানের এ অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো কামারগাঁও একাদশ, নরসিংদীর মনোহরদী দাইরারদি একাদশ, কাপাসিয়ার বাওরাইদ একাদশ, চেংনা একাদশ ও সিংগুয়া একাদশ। এতে দুই রাউন্ড প্রতিযাগিতার শেষে ফাইনালে মুখোমুখি হয় চেংনা একাদশ ও সিংগুয়া একাদশ। মাল্লা মার্কেট ব্যবসায়ীদের আয়োজনে এ প্রতিযাগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের জন্য পুরষ্কার হিসেবে বড় সাইজের খাসি দেওয়া হয়।

অনুষ্ঠানে মোজাম্মল হক প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগে সম্পাদক ও চেয়ারম্যান হারুণ অর রশিদ হিরণ মোল্লা। উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা সহকারী পোস্ট মাষ্টার এম.এ.জড শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফকির আব্দুস ছোবহান মাষ্টার, কামারগাঁও উচ বিদ্যালয়র সভাপতি জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কলিম, ডা: বিল্লাল হোসেন, মনির ফকির, রহিম মোল্লা, ডা: অজিত চদ্র বর্মন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা প্রমুখ।

আরও পড়ুন

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎