ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

নূর হোসেন নির্মমতার রাজনীতির শিকার : মোমিন মেহেদী

প্রতিবেদক
admin
১১ নভেম্বর ২০২২, ১২:৫৭ পূর্বাহ্ণ

Link Copied!


নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক-প্রশাসনিক কর্তাদের আচরণ বলে দিচ্ছে যে, নূর হোসেন নির্মমতার রাজনীতির শিকার হয়েছিলেন। তাঁর রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচারী রাজনীতি এখন লোক দেখানোর প্রতিযোগিতায় নেমেছে।

১০ নভেম্বর সকাল ১০ টায় পুরানা পল্টনে ‘নূর হোসেনের আত্মদান বনাম স্বৈরাচারের বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম বোর্ড চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, তালেয়া আহমেদ, হুমায়ুন কবির জীবন, নূরল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় আরো বলেন, নূর হোসেনের জীবনাদর্শ-শাহাদাতকে সামনে রেখে সারাদেশে স্বৈরাচারীদের রাজনীতিকে ‘না’ বলার সময় এসেছে। সাধারণ মানুষকেই এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কাদের সাথে থাকবেন! তারা যদি গদি আকড়ে রাখাদের সাথে থাকেন, তারা যদি গদি দখল করার চিন্তায় আসক্তদের সাথে থাকেন, তাহলে আর এ জাতির জীবনে পরিবর্তন আসবে না। নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদের সাথে থাকলেই কেবল দেশ কল্যাণের রাস্তায় অগ্রসর হবে, বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা