ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পেঁয়াজ আমদানি বন্ধ : দেশীয় পেঁয়াজ দখল করে নিয়েছে হিলি বন্দরের খুচরা বাজারে

প্রতিবেদক
admin
৪ জুন ২০২২, ৬:৩৫ অপরাহ্ণ

Link Copied!

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশীয় পেঁয়াজ দখল করে নিয়েছে দিনাজপুরের হিলি বন্দরের খুচরা বাজারে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে।দেশীয় পেঁয়াজ এখন ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বন্দর বাজার ঘুরে দেখা গেছে,ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় হিলি বাজারের আড়ৎগুলো দখল করেছে দেশীয় পেঁয়াজ। প্রতিকেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে।

বাজারের খুচরা বিক্রেতা বলেন,ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে দেশী পেঁয়াজের দাম কখনো বাড়ছে আবার কখনো কমছে। গত কয়েক দিনের তুলনায় দাম কিছুটা কমেছে। বাজারে পেঁয়াজ প্রকার ভেদে ২৮ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর এখন বন্দর বাজারে খুজেই পাওয়া যাচ্ছে না ভারতীয় পেঁয়াজ।

পেঁয়াজ আমদানিকারকরা বলেন,ইমপোর্ট পারমিট (আইপি) মেয়াদ শেষ হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতরের পর থেকে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে।কিন্তু দেশি পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়ার কারণে দাম কমে আসছে। তবে ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হলে দাম আরও কমে আসবে।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ