ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ

বরিশালে এসএনডিসি’র আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ ফেব্রুয়ারি ২০২২, ২:৩৯ অপরাহ্ণ

Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি:

“পিছিয়ে পরা শিশুদের জন্য ” এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা সামাজিক সংগঠন এসএনডিসি বরিশাল জেলা শাখার আয়োজনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

আজ সকাল ৮.০০ ঘটিকার দিকে বর্ণ মিছিল সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এসএনডিসি বরিশাল জেলা শাখার সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহরের মুক্তিযোদ্ধা পার্কে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে অংশ নেয় এসএনডিসি পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল আমাদের পাঠশালা’র শিক্ষার্থীরা।

টানা ৪৫ মিনিট চলে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে তাদের নিয়ে ভাষা দিবসের গানেরও আয়োজন করা হয় । উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার (জেলা) জনাব সাজ্জাদ পারভেজ, বিশেষ অতিথি ছিলেন এসএনডিসি’র উপদেষ্টা শাহজাদা হীরা। প্রধান অতিথি বলেন আজকের এই দিনে সালাম, রফিক, শফিক আরো নাম না জানা আরো অনেক ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য এই ভাষাকে ছিনিয়ে এনেছেন। না হয় আমরা এই মধুর ভাষায় কখনও কথা বলার সুযোগ পেতাম না। তাই আজকে আমরা সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। সেই সাথে সবার প্রতি অনুরোধ বাংলা ভাষার সঠিক ব্যবহার করুন। মাতৃভাষাকে আর অপমানিত করবেন না।

আলোচনা শেষে অতিথিরা ৩ জন প্রতিযোগিদের মাঝে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়,তৃতীয় নির্বাচন করে তাদের হাতে পুরষ্কার তুলে দেন।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার