ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

প্রতিবেদক
admin
৬ নভেম্বর ২০১৯, ৮:২২ অপরাহ্ণ

Link Copied!

আব্দুর রহিম, রাবি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘সি’ ইউনিটের চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. একরামুল হামিদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) আগামী ১৫ নভেম্বর দুপুর ১২ টা থেকে ২০ নভেম্বর রাত ১২টার মধ্যে নির্বাচিত প্রার্থীগণকে অনলাইনে বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে ভর্তির জন্য কোনভাবেই বিবেচিত হবে না।

পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রম অনুসারে প্রথম নির্বাচন তালিকা আগামী ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। প্রথম প্রকাশিত মেধা তালিকার শিক্ষার্থীদের ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এছাড়া ভর্তির সময় প্রার্থীকে পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, বিষয় পছন্দক্রম ফরমের প্রিন্ট কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট ও এইচএসসি’র মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) পাওয়া যাবে।

আরও পড়ুন

সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

কক্সবাজারের বড় মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ভিড়ের উন্মাদনা

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

কক্সবাজার-৪ নির্বাচনের ইলেকশন পিটিশনে হাইকোর্টে শুনানি

চকরিয়ার সবুজবাগে শিকড়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

ঈদের আগে চকরিয়ার ১৯ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও ৫ উপাসনালয়ের ধর্মীয় নেতা পাচ্ছেন সম্মানী

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

আনোয়ারায় যানজট নিরসনে ইউএনও’র অভিযান, জয়কালী বাজারে সিএনজি–অটোরিকশা সরানোর নির্দেশ

যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলো ইরান

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার