ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

মৃত্যুর শীর্ষে খুলনা, শনাক্তে রংপুর

প্রতিবেদক
নিউজ ভিশন
১ জুলাই ২০২১, ৮:২৫ অপরাহ্ণ

Link Copied!

বিশেষ সংবাদদাতা:

করোনাভাইরাসে দেশে আজ রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জনে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যুর পর আজ নতুন মৃত্যুর রেকর্ড হলো। দেশের আট বিভাগের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ৪৬ জনের মৃত্যু হয়।

এ ছাড়া ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫, রাজশাহী বিভাগে ১৯, বরিশাল বিভাগে আট, সিলেট বিভাগে সাত, রংপুর বিভাগে ১০ এবং ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়।

মৃত ১৪৩ জনের মধ্যে পুরুষ ৯০ জন ও নারী ৫৩ জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ২৩ এবং বাসায় ১১ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৫৬৬টি ল্যাবরেটরিতে ৩২ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ ও ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয় ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ।

দেশের আট বিভাগের মধ্যে রংপুর বিভাগে সর্বোচ্চ সংখ্যক ৪০ দশমিক ৭৮ শতাংশ রোগী শনাক্ত হয়। ২৪ ঘণ্টায় এ বিভাগে ১ হাজার ১৪০টি নমুনা পরীক্ষায় ৪৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়। অন্যান্য বিভাগের মধ্যে ঢাকায় ২২ দশমিক ৪৫ শতাংশ, ময়মনসিংহ ২৭ দশমিক ০৭ শতাংশ, চট্টগ্রামে ২৪ দশমিক ৪২ শতাংশ, রাজশাহী ২৪ দশমিক ০৭ শতাংশ, খুলনা ৩৭ দশমিক ৬৩ শতাংশ, বরিশালে ২৮ দশমিক ৪০ শতাংশ এবং সিলেটে ২৯ দশমিক ০৯ শতাংশ রোগী শনাক্ত হয়।

রাফিউল ইসলাম রাব্বি / নিউজ ভিশন

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার